ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিন নিচিন্তাপুর প্রবাসী সংগঠনের উদ্যোগে ইফতার বিতরন অনুষ্ঠিত

রাঙ্গুনিয়া হোসনাবাদ ইউনিয়নে দক্ষিন নিচিন্তাপুর উত্তর পাড়া প্রবাসী ঐক্য পরিষদের ইফতার বিতরন করা হয়েছে.

রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের দক্ষিণ নিচিন্তাপুর উত্তর পাড়া প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ, নগদ অর্থ সহায়তা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর নিচিন্তাপুর মহিউচ্ছুন্নাহ মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ৮০টি অসহায় ও দুস্থ পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। একইসঙ্গে দুইটি অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।

এছাড়াও এলাকার দুইটি মসজিদের ইমাম, খতিব, হাফেজ ও মুয়াজ্জিনদের সম্মাননা স্বরূপ হাদিয়া প্রদান করা হয়। দক্ষিণ নিচিন্তাপুর মহিউচ্ছুন্নাহ মাদ্রাসায় একটি লেপটব (আসবাবপত্র) প্রদান করা হয় বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে দেশে সফররত প্রবাসী ঐক্য পরিষদের সদস্যদের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময় দক্ষিণ নিচিন্তাপুর উত্তর পাড়া প্রবাসী ঐক্য পরিষদের দেশে সফররত পরিচালনা কমিটির সদস্য, সিনিয়র সদস্য, সাধারণ সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও প্রবাসীদের সহযোগিতায় এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দক্ষিন নিচিন্তাপুর প্রবাসী সংগঠনের উদ্যোগে ইফতার বিতরন অনুষ্ঠিত

আপডেট সময়: ০৫:২৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬