রাঙ্গুনিয়া উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত সভা ও ইফাতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে
রাঙ্গুনিয়া প্রতিনিধি:
রাঙ্গুনিয়া উপজেলার ৩নং স্বনির্ভর ইউনিয়নে নবগঠিত উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে পরিচিতি সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাদে আছর স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
৩নং স্বনির্ভর ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ শফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দল-এর সভাপতি আলহাজ্ব আব্দুল মোতালেব চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি নবগঠিত রাঙ্গুনিয়া উপজেলা শ্রমিক দলের কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, জাতীয়তাবাদী শ্রমিক দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি অঙ্গ সংগঠন। শ্রমিক দল সবসময় দলের জন্য এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করে। তিনি আরও বলেন, “আমরা সবাই শ্রমিক। শ্রমিক দলের কার্যক্রমের মাধ্যমে রাঙ্গুনিয়ার মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে এবং জাতীয়তাবাদী দলের মান আরও উঁচুতে পৌঁছে—সেই লক্ষ্যেই আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জসিম।
ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ আয়ুব রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মোঃ সোলায়মান(সালমান) ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ ইদ্রিস, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মেম্বার চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আলতাব, সহ-অর্থ সম্পাদক ইন্জিযার মোঃ জসিম, স্বনির্ভর ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি নুরুল আজিম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল, সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক লিয়াকত, আজিজুল হক আদ, উপজেলা শ্রমিক দলের সহ-মহিলা সম্পাদিকা শানু আক্তার, রুজি আক্তার ও এডভোকেট রিনা আক্তার পায়েল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোঃ ইসমাইল সিকদার। ইফতারে অংশ নেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা।









